তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে গবেষণা ও উন্নয়নমূলক প্ল্যাটফর্ম সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে) ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।
নতুন কমিটিতে দৈনিক সমকালের সহকারী সম্পাদক হাসান জাকির সভাপতি নির্বাচিত হয়েছেন এবং দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সাইফুল আহমাদ সাইফ দায়িত্ব নিয়েছেন সেক্রেটারি জেনারেলের পদে।
এক বছর মেয়াদি এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক কালবেলার অনলাইন এডিটর এম মিজানুর রহমান সোহেল।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
-
পরিচালক (সাংগঠনিক): রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার শাওন সোলায়মান
-
পরিচালক (অর্থ): ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হামিদুর রহমান
-
পরিচালক (গবেষণা ও উন্নয়ন): যমুনা টিভির গবেষক জাহিদুল ইসলাম আশা
-
পরিচালক (প্রচার ও প্রকাশনা): টেকজুম ডট টিভির চিফ রিপোর্টার মিরাজুল ইসলাম জীবন
সিটিজের এই কার্যনির্বাহী কমিটি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে সাংবাদিকতা এবং গবেষণা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।