দেশজুড়ে চাঁদাবাজি প্রতিরোধের উদ্যোগ হিসেবে নতুন ওয়েবসাইট চালু হয়েছে। ‘চান্দাবাজ ডট কম’ (chandabaaj.com) ওয়েবসাইটটি তৈরির উদ্যোগ নিয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় নাসিরুদ্দীন পাটওয়ারী।
ওয়েবসাইটটি বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে লাইভ হয়েছে। ব্যবহারকারীরা সরাসরি chandabaaj.com ইউআরএল ব্যবহার করে দেশের যে কোনো স্থানে চাঁদাবাজির ঘটনা রিপোর্ট করতে পারবেন।
প্রথম দফায় ওয়েবসাইটটিতে সারাদেশ থেকে ৮টি রিপোর্ট জমা পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রিপোর্টগুলো গভীরভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবেন।
এ বিষয়ে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন,
“আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন। যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পথ সহজ হয়।”
এই উদ্যোগের মাধ্যমে দেশের নাগরিকরা চাঁদাবাজি রোধে সরাসরি ভূমিকা রাখতে পারবেন এবং স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে পারবেন।