মো. নাঈম ইসলাম, শেরপুর: শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম তার নাম ব্যবহার করে কেউ যেন অনৈতিক সুবিধা নিতে না পারে—বিষয়ে জেলার সরকারি দপ্তরগুলোকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন।

শনিবার (১৪ মার্চ) গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে এমপি রাশেদুল ইসলাম তথ্য জানান।

তিনি বলেন, বিভিন্ন সরকারি দপ্তরে তার নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে—এমন আশঙ্কা থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করা হয়েছে। ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ না দিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

তদবির বা সুপারিশ যাচাইয়ের নির্দেশ

সংসদ সদস্য রাশেদুল ইসলাম বলেন, যদি কোনো ব্যক্তি তার নাম ব্যবহার করে সুপারিশ, তদবির বা বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তাহলে বিষয়টি গুরুত্বসহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তিনি জানান, ইতোমধ্যে তিনি জেলার বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করেছেন এবং কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন।

স্বচ্ছতা জবাবদিহিতার ওপর গুরুত্ব

বিষয়ে এমপি রাশেদুল ইসলাম বলেন, “আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ নেই। সাধারণ মানুষকে হয়রানি বা বিভ্রান্তি থেকে রক্ষা করতেই সতর্কতা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের সবাইকে স্বচ্ছতা জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।