এশিয়া প্রাইম নিউজ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাবিতে মঞ্চায়িত পথনাটক ‘ভাষার ক্ষুধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার অধিকার, অভিব্যক্তির স্বাধীনতা ও বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ মঞ্চায়িত হয়েছে পথনাটক ‘ভাষার ক্ষুধা’।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য-এর পাদদেশে নাটকটি মঞ্চায়ন করে ঢাবি নাট্যসংসদ। প্রযোজনাটির রচনা ও নির্দেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুবাশ্বির মাহমুদ নিবিড়।

নাটকের শুরুতে কালো পোশাক পরিহিত অভিনেতারা ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে মিছিলের আদলে মঞ্চে প্রবেশ করেন। আবৃত্তি করা হয় বিখ্যাত কবিতা ‘কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট’। আবৃত্তির তালে-তালে বিভিন্ন নাট্যকৌশলের মাধ্যমে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট উপস্থাপন করা হয়।

নাটকে বায়ান্নর ভাষা আন্দোলনের ইতিহাসের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরা হয়। একই সঙ্গে সমকালীন প্রজন্মের বাংলা ভাষার প্রতি মনোভাব নিয়েও প্রশ্ন তোলেন শিল্পীরা।

নাটকের শেষে পরিচালক মুবাশ্বির মাহমুদ নিবিড় বলেন, “রাষ্ট্র ও ক্ষমতা ভাষাকে ততক্ষণই ভালোবাসে, যতক্ষণ ভাষা নীরব থাকে। ভাষা যখন প্রশ্ন তোলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চায়, তখনই তাকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়। সেখান থেকেই আমাদের নাটকের সূচনা।”

সহনির্দেশক নুসরাত জাহান সাদিয়া বলেন, “বাংলা ভাষা কতটা সুন্দর, তা আমরা এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। শুধু বাংলা ভাষার জন্য সংগ্রামের কারণেই আজ বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে—এই বোধ আমাদের ভেতরে তৈরি হলে আমরা আর নিজের ভাষাকে ছোট করে দেখব না।”

দর্শকসারি থেকে জগন্নাথ হল সংসদের সাহিত্য সম্পাদক কথক বিশ্বাস বলেন, “অন্তর্বর্তীকালীন সময়ে দেশে নাট্যচর্চায় একটি খরা লক্ষ্য করেছি। সেই প্রেক্ষাপটে একুশকে কেন্দ্র করে এমন আয়োজন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে এ আয়োজন করেছেন, যা আগামী দিনের আকাঙ্ক্ষিত বাংলাদেশে শিল্প ও সংস্কৃতি চর্চায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।”

মন্তব্য করুন

0/600
ℹ️ মন্তব্য এই ব্রাউজারে (LocalStorage) সেভ হবে — সার্ভার রুট না থাকলে এটা কাজ করবে

সাম্প্রতিক মন্তব্য (0)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

রাজশাহীতে ফেসবুক লাইভে তরুণীর আত্মহত্যা, আবেগঘন পোস্ট ঘিরে চ

4

Privacy Policy

5

আজ থেকে অনলাইনে যাত্রা শুরু করলো কৃষক বাড়ি

6

শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় কার্যক্রম নিষিদ্ধ

7

মাতৃভাষা দিবসে স্লোগান: গাইবান্ধায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফ

8

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

9

এয়ারপ্লেন মোডে চার্জ করলে কি স্মার্টফোন দ্রুত চার্জ হয়? বিশে

10

আনুষ্ঠানিক ঘোষণা: শুরু হচ্ছে নারী বিপিএল (ডব্লিউবিপিএল)

11

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

12

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

13

দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে চালু হলো chandabaaj.com ওয়েবসাইট

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

গুগল সতর্কবার্তা: ৪০% অ্যান্ড্রয়েড ফোন ঝুঁকিপূর্ণ, নিরাপত্ত

17

হাঁসখালি অবৈধ অনুপ্রবেশ: প্রকাশ টিকাদারসহ দুইজন গ্রেফতার

18

ইকবাল হাসান মাহমুদ: “ইনকিলাব জিন্দাবাদ বাংলার সঙ্গে সম্পর্কহ

19

সরকার তৃতীয় ভাষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: শিক্ষা প্রতিমন্

20