এশিয়া প্রাইম নিউজ
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ১০ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলা-তে রাফিন (১০) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মরিচপুরান ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাফিন ওই এলাকার সাদেকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ইফতারের সময় রাফিন তার মা-বাবার সঙ্গে বাসায় ছিল। পরে তার বাবা মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে যান। এ সময় কোনো একটি বিষয় নিয়ে তাকে বকাবকি করেন তার মা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরপর রাফিন সবার অগোচরে নিজ ঘরের ধর্ণার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

পরে মা রাবেয়া খাতুন উঠানে কাজ করার সময় ছেলেকে খুঁজতে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং বিষয়টি নালিতাবাড়ী থানায় জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

মন্তব্য করুন

0/600
ℹ️ মন্তব্য এই ব্রাউজারে (LocalStorage) সেভ হবে — সার্ভার রুট না থাকলে এটা কাজ করবে

সাম্প্রতিক মন্তব্য (0)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য স

1

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

2

ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষ

3

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি অপ্রয়োজনীয়: শান্তিপূর্ণ

4

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

5

রবীন্দ্রনাথের ‘তুই ফেলে এসেছিস কারে’ গাইলেন সৈকত দাস

6

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

7

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

8

ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ৩ বছরের সর্বোচ্চ, ‘পরিকল্পনা

9

Privacy Policy

10

বিসিবির সিদ্ধান্ত: মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে ক্রিকেটে সম্পৃক

11

নালিতাবাড়ীতে ১০ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

12

এয়ারপ্লেন মোডে চার্জ করলে কি স্মার্টফোন দ্রুত চার্জ হয়? বিশে

13

শেরপুরে গরিব- অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

14

শেরপুরে জমি বিরোধে সংবাদ সম্মেলন, দখলচেষ্টা ও মিথ্যা মামলার

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর ব্যবসায়ীদের হামলা

19

পাবনায় ১৮ মাস পর জাতীয় পতাকা উত্তোলনের ২৪ ঘণ্টার মধ্যে অগ্নি

20