এশিয়া প্রাইম নিউজ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বান্নুতে সামরিক অভিযানে বিস্ফোরকবোঝাই মোটরসাইকেল হামলা, লেফটেন্যান্ট কর্নেলসহ নিহত ২

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের উত্তর-প শ্চিমাঞ্চলে সামরিক অভিযানের সময় এক বিস্ফোরকবোঝাই মোটরসাইকেল হামলায় লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় শনিবার এ ঘটনা ঘটে। অভিযানের সময় এক হামলাকারী বিস্ফোরকভর্তি মোটরসাইকেল নিয়ে নিরাপত্তা বাহিনীর বহরে থাকা একটি গাড়িতে আঘাত হানে।

সামরিক বাহিনীর দাবি, অভিযানে অন্তত পাঁচজন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে একজনকে আত্মঘাতী বোমারু হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অগ্রবর্তী নিরাপত্তা দল হামলাকারীকে থামিয়ে দেয়। ফলে বেসামরিক নাগরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সম্ভাব্য বড় ধরনের হামলার চেষ্টা ব্যর্থ হয় এবং বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

এ ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

মন্তব্য করুন

0/600
ℹ️ মন্তব্য এই ব্রাউজারে (LocalStorage) সেভ হবে — সার্ভার রুট না থাকলে এটা কাজ করবে

সাম্প্রতিক মন্তব্য (0)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে সমর্থন চীনের, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে হামলা বন্ধের আহ্

1

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

হারবাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির মিনিল্যাব চালাতেন শিমুল

4

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী আন্দোলনের আমিরের উদ্

5

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাবিতে মঞ্চায়িত পথনাটক ‘ভাষার ক্ষ

6

ড্যাফোডিল স্মার্ট সিটিতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক

7

শেরপুরে সাবেক এমপির এপিএস শরিফুর রহমানকে ঘিরে বিতর্ক

8

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

9

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

10

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

11

শেরপুরে গরিব- অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

12

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

13

আজ থেকে অনলাইনে যাত্রা শুরু করলো কৃষক বাড়ি

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

রংপুরে নকল ঘি কারখানায় অভিযান: পাঁচ মণ ভেজাল ঘি জব্দ, মালিক

16

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

17

এয়ারপ্লেন মোডে চার্জ করলে কি স্মার্টফোন দ্রুত চার্জ হয়? বিশে

18

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

19

নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান: দু’জনের কারাদণ্ড

20