এশিয়া প্রাইম নিউজ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

রংপুরে নকল ঘি কারখানায় অভিযান: পাঁচ মণ ভেজাল ঘি জব্দ, মালিক আটক

রংপুরে নকল ঘি তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ মণ ভেজাল ঘি জব্দ করেছে পুলিশ। এ সময় কারখানার মালিক মাইদুল ইসলামকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে পীরগাছা উপজেলার দামোদরপুর প্রেসিডেন্ট মোড় এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সময় নকল ঘি ছাড়াও বিপুল পরিমাণ খালি কৌটা, মোড়কজাত করার সরঞ্জাম ও সিলিং মেশিন জব্দ করা হয়। ডিবি পুলিশ জানায়, ওই কারখানায় ‘সিটি ঘি’ নামে নকল ঘি উৎপাদন করা হচ্ছিল।

মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বিকেলে কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, প্রায় ছয় মাস আগে মাইদুল ইসলাম ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে শুরু করেছিলেন। তিনি দুধজাত কোনো উপাদান ছাড়াই ডালডা, পামওয়েল ও কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে নকল ঘি উৎপাদন করে আসছিলেন। পরে তা বাজারজাত করা হতো।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাইদুল স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তিনি ভেজাল ঘি তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। পাশাপাশি তদন্ত চলছে, এই কাজে অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আটক মাইদুলের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

0/600
ℹ️ মন্তব্য এই ব্রাউজারে (LocalStorage) সেভ হবে — সার্ভার রুট না থাকলে এটা কাজ করবে

সাম্প্রতিক মন্তব্য (0)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

1

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাবিতে মঞ্চায়িত পথনাটক ‘ভাষার ক্ষ

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

5

হারবাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির মিনিল্যাব চালাতেন শিমুল

6

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী আন্দোলনের আমিরের উদ্

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

11

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

12

সব মায়ের জন্য ফ্যামিলি কার্ড: প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হো

13

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

14

ড্যাফোডিল স্মার্ট সিটিতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

18

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব দেশের জন্য ১০% বৈশ্বিক শুল্ক: হোয়াইট

19

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

20