রাজশাহীর লক্ষ্মীপুর ভাটাপাড়া কাদের মণ্ডলের মোড় সংলগ্ন একটি বাসায় তরুণী রেজিনা পাখির আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পাখির বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়। তার বাবার নাম ইদ্রিস আলী। তিনি রাজশাহীতে এক ব্যক্তির পালিত মেয়ে হিসেবে বসবাস করতেন। নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের এক যুবকের সঙ্গে পাখির প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কের টানাপোড়েন চলছিল। ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
আত্মহত্যার আগে নিজের ফেসবুক আইডি থেকে একাধিক আবেগঘন পোস্ট দেন পাখি। মৃত্যুর প্রায় চার ঘণ্টা আগে তিনি লেখেন, “আজকে আমার শেষ দিন, আল্লাহ মাফ করুক... পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই।”
মৃত্যুর দুই ঘণ্টা আগে আরেকটি পোস্টে লেখেন, “বিদায় এই সুন্দর পৃথিবী।” এছাড়া কথিত প্রেমিকের উদ্দেশ্যে লেখা বার্তার একটি ছবিও পোস্ট করেন।
পরে তিনি ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ভিডিওতে দেখা যায়, ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে নামিয়ে আনেন।
নগরের রাজপাড়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, নবম শ্রেণির পর মেয়েটির পড়াশোনা বন্ধ হয়ে যায়। ভারতের এক যুবকের সঙ্গে তার ফেসবুকভিত্তিক সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েন ও মাদকাসক্তির প্রভাব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
সাম্প্রতিক মন্তব্য (0)