এশিয়া প্রাইম নিউজ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

সব মায়ের জন্য ফ্যামিলি কার্ড: প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেনের ঘোষণা

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সব মায়েরা ফ্যামিলি কার্ড পাবেন এবং ফ্যামিলি কার্ডের জন্য কারো কাছে কোনো ধরনা দিতে হবে না। এটি বাস্তবায়ন করা হবে বিএনপির নির্বাচনী অঙ্গীকার হিসেবে। আগামী কয়েক দিনের মধ্যে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নের দিক নির্দেশনা তুলে ধরবেন।

মন্ত্রী এসব কথা বলেন শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে।

বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, বিরামপুরের ছোট যমুনা নদীর উপর কয়েকটি ব্রিজ নির্মাণ করে দুই পাড়ের মানুষের উন্নয়ন করা হবে। এছাড়া এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের বিষয়েও তিনি কথা বলেন।

এ সময় মন্ত্রীর সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা, জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট শিরণ আলম, পৌর যুবদলের সদস্যসচিব পলাশ বিন আশরাফী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

0/600
ℹ️ মন্তব্য এই ব্রাউজারে (LocalStorage) সেভ হবে — সার্ভার রুট না থাকলে এটা কাজ করবে

সাম্প্রতিক মন্তব্য (0)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

1

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তা

2

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

3

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

4

নড়াইলে লোহাগড়া উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন, আঞ্চলিক আওয়ামী ল

5

দিশা পাটানির বাড়িতে গ্যাংস্টার হামলা: লরেন্স বিষ্ণোই চক্রের

6

ইকবাল হাসান মাহমুদ: “ইনকিলাব জিন্দাবাদ বাংলার সঙ্গে সম্পর্কহ

7

সব মায়ের জন্য ফ্যামিলি কার্ড: প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হো

8

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

9

পাকিস্তানের বান্নুতে সামরিক অভিযানে বিস্ফোরকবোঝাই মোটরসাইকেল

10

আনুষ্ঠানিক ঘোষণা: শুরু হচ্ছে নারী বিপিএল (ডব্লিউবিপিএল)

11

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

12

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

13

এতিমদের সম্মানে এমপি রাশেদের ইফতার

14

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী আন্দোলনের আমিরের উদ্

15

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য স

16

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

17

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

জামালপুরে বগারচর ইউনিয়ন কার্যালয়কে গণশৌচাগার ঘোষণা

20