এশিয়া প্রাইম নিউজ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ড্যাফোডিল স্মার্ট সিটিতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত

সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটিতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ক্যাম্পাসজুড়ে একুশের চেতনা, শোক, গৌরব ও অঙ্গীকারের আবহ সৃষ্টি হয়।

একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবিতে যারা আত্মোৎসর্গ করেছিলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এরপর সকালবেলা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে প্রোক্টর অধ্যাপক ড. শেখ মো. আলায়েয়ারের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণের পূর্বে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের অসামান্য ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাষা আন্দোলনের চেতনা ধারণ ও প্রসারে গুরুত্বারোপ করেছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, “মহান ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়, যা আত্মত্যাগ, অধিকার ও আত্মপরিচয়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মাতৃভাষার শুদ্ধ চর্চা, সঠিক ব্যবহার এবং ভাষার মর্যাদা রক্ষায় সকলকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি জাতির আত্মদান বিশ্ব ইতিহাসে এক অনন্য নজির। আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা আমাদের জাতীয় গর্ব ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। একুশের চেতনা কেবল একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা আমাদের দৈনন্দিন জীবন, সংস্কৃতি ও মূল্যবোধে প্রতিফলিত হওয়া জরুরি।”

মন্তব্য করুন

0/600
ℹ️ মন্তব্য এই ব্রাউজারে (LocalStorage) সেভ হবে — সার্ভার রুট না থাকলে এটা কাজ করবে

সাম্প্রতিক মন্তব্য (0)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মার্চ থেকে ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু: বাংলাদেশ

1

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

জামালপুরে বগারচর ইউনিয়ন কার্যালয়কে গণশৌচাগার ঘোষণা

4

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইডেন মহিলা কলেজে একুশে উদযাপন

5

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তা

6

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

7

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

8

পাকিস্তানের বান্নুতে সামরিক অভিযানে বিস্ফোরকবোঝাই মোটরসাইকেল

9

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

10

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ছে: ইরান দৃঢ় অবস্থান

11

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

12

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

13

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

14

ত্রিশালে সিএনজি চালকদের সড়ক অবরোধ, চাঁদা আদায় বন্ধের দাবিতে

15

আজ থেকে অনলাইনে যাত্রা শুরু করলো কৃষক বাড়ি

16

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী আন্দোলনের আমিরের উদ্

17

নালিতাবাড়ীতে প্রাইভেটে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী, থানায়

18

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

19

মাতৃভাষা দিবসে স্লোগান: গাইবান্ধায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফ

20