জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলম-এর যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও একবার বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অভিযোগ ওঠার পর বিসিবি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম-কে আহ্বায়ক করে তিন সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। শুরুতে কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।
গত ২ ডিসেম্বর প্রথম দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত জানায় বিসিবি। তখন বলা হয়, জাহানারা আলম লিখিত অভিযোগ দাখিল করতে অতিরিক্ত সময় চাওয়ায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।
আজ বিসিবি নতুন করে জানিয়েছে, স্বাধীন তদন্ত কমিটি আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি উল্লেখ করেছে, জাহানারা আলমের কাছ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর নারী ক্রিকেটে অসদাচরণের অভিযোগ তদন্তে গঠিত স্বাধীন কমিটি তাদের নির্ধারিত দায়িত্ব অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন
সাম্প্রতিক মন্তব্য (0)