এশিয়া প্রাইম নিউজ
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিপিএলে রেকর্ডের দোরগোড়ায় শরীফুল, ফাইনালেই হতে পারে ইতিহাস

১১ ম্যাচে ২৪ উইকেট, গড় ৯.৫৪, ইকোনমি ৫.৬—চলতি বিপিএলে দুর্দান্ত ছন্দে আছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। তার পারফরম্যান্সে ভর করেই ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। এবার সামনে ডাকছে বড় এক রেকর্ড—বিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি।

রেকর্ডটি বর্তমানে তাসকিন আহমেদ-এর দখলে। গত মৌসুমে দুর্বার রাজশাহী-র হয়ে ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়ে তিনি ভেঙেছিলেন সাকিব আল হাসান-এর ২০১৮-১৯ মৌসুমে ২৩ উইকেটের রেকর্ড।

এবার সেই রেকর্ড হুমকির মুখে। আগামী শুক্রবার ফাইনালে ১ উইকেট পেলেই তাসকিনের পাশে বসবেন শরীফুল। আর ২ উইকেট নিলেই এককভাবে নিজের করে নেবেন এক মৌসুমে সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

টানা ধারাবাহিকতা

প্রথম কোয়ালিফায়ার পর্যন্ত ১১ ম্যাচে মাত্র একটিতে উইকেটশূন্য ছিলেন শরীফুল। সেটি ছিল দ্বিতীয় ম্যাচে, সিলেটে রংপুর রাইডার্স-এর বিপক্ষে; ২ ওভারে ১৬ রান দিয়ে উইকেট পাননি তিনি।

এরপর টানা ৯ ম্যাচে উইকেট শিকার করেন। মিরপুরে নোয়াখালী এক্সপ্রেস-এর বিপক্ষে ৩.৫ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট নেন—১৫৫ ম্যাচের স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে যা তার সেরা বোলিং।

প্রথম ১১ ম্যাচের চারটিতে ওভারপ্রতি ৬ রানের বেশি দিলেও ৭ জানুয়ারি সিলেটে সিলেট টাইটানস-এর বিপক্ষে ৪ ওভারে ৩৯ রান দেওয়ার পর টানা পাঁচ ম্যাচে ওভারপ্রতি ৫ বা তার কম রান দিয়েছেন তিনি।

এক মৌসুমে সর্বোচ্চ উইকেট (বিপিএল)

উইকেটবোলারদলমৌসুমম্যাচ
২৫তাসকিন আহমেদদুর্বার রাজশাহী২০২৪-২৫১২
২৪*শরীফুল ইসলামচট্টগ্রাম রয়্যালস২০২৫-২৬১১
২৩সাকিব আল হাসানঢাকা ডায়নামাইটস২০১৮-১৯১৫
২২কেভন কুপারবরিশাল বুলস২০১৫-১৬
২২সাকিব আল হাসানঢাকা ডায়নামাইটস২০১৭-১৮১৩
২২মাশরাফি বিন মুর্তজারংপুর রাইডার্স২০১৮-১৯১৪
২২রুবেল হোসেনঢাকা ডায়নামাইটস২০১৮-১৯১৫
২২তাসকিন আহমেদসিলেট সিক্সার্স২০১৮-১৯১২
২২শরীফুল ইসলামদুর্দান্ত ঢাকা২০২৩-২৪১২

সবকিছু মিলিয়ে ফাইনালে শরীফুল উইকেট না পেলেই বরং সেটাই হবে বড় খবর।

মন্তব্য করুন

0/600
ℹ️ মন্তব্য এই ব্রাউজারে (LocalStorage) সেভ হবে — সার্ভার রুট না থাকলে এটা কাজ করবে

সাম্প্রতিক মন্তব্য (0)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

1

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাবিতে মঞ্চায়িত পথনাটক ‘ভাষার ক্ষ

2

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

3

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান: দু’জনের কারাদণ্ড

6

এয়ারপ্লেন মোডে চার্জ করলে কি স্মার্টফোন দ্রুত চার্জ হয়? বিশে

7

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

হারবাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির মিনিল্যাব চালাতেন শিমুল

9

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

10

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

নালিতাবাড়ীতে প্রাইভেটে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী, থানায়

13

এতিমদের সম্মানে এমপি রাশেদের ইফতার

14

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

15

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

16

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য স

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

আজ অভিনেতা রাশেদ সীমান্তর জন্মদিন

19

ইশতেহারের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ঘোষণা এমপি র

20