এশিয়া প্রাইম নিউজ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রেন টিউমার অপারেশনের পর বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি

অস্ত্রোপচারের পর বাসায় ফিরেছেন চিত্রনায়িকা তানিয়া বৃষ্টি। চিকিৎসকদের ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণ শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন।

গত পাঁচ দিন আগে প্রায় চার ঘণ্টাব্যাপী এক সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার ব্রেন টিউমার অপসারণ করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, রোববার (১৫ ফেব্রুয়ারি) সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর চিকিৎসকরা তানিয়াকে পর্যবেক্ষণে রাখেন। বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের পর ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থার উন্নতি লক্ষ্য করা যায়। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। তবে বাসায় ফিরলেও আরও কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে এবং চিকিৎসকদের পরামর্শ কঠোরভাবে মেনে চলতে হবে।

অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি কোনো ধরনের শুটিং বা নতুন কাজে যুক্ত হবেন না। এই সময়ে পেশাগত প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে বিশ্রাম শেষে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন এই জনপ্রিয় অভিনেত্রী।

উল্লেখ্য, ব্রেন টিউমার অপারেশনের জন্য গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল-এ ভর্তি হন তানিয়া বৃষ্টি। একই দিন সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে অসুস্থতার খবর জানান তিনি। পরদিন ১৫ ফেব্রুয়ারি তার মাথায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ২০১৯ সালে ‘গোয়েন্দাগিরি’ সিনেমায় অভিনয় করেন তিনি। দীর্ঘ বিরতির পর রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন

0/600
ℹ️ মন্তব্য এই ব্রাউজারে (LocalStorage) সেভ হবে — সার্ভার রুট না থাকলে এটা কাজ করবে

সাম্প্রতিক মন্তব্য (0)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে সমর্থন চীনের, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে হামলা বন্ধের আহ্

1

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব দেশের জন্য ১০% বৈশ্বিক শুল্ক: হোয়াইট

2

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

গুগল সতর্কবার্তা: ৪০% অ্যান্ড্রয়েড ফোন ঝুঁকিপূর্ণ, নিরাপত্ত

5

শেরপুরে সাবেক এমপির এপিএস শরিফুর রহমানকে ঘিরে বিতর্ক

6

৩ মার্চ থেকে ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু: বাংলাদেশ

7

ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে তাইজ উদ্দিন হত্যার ৬ আসামি গ্রে

8

ব্ল্যাকস্টোনের ৬০ কোটি ডলার বিনিয়োগ: ভারতের এআই স্টার্টআপ নে

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

হাঁসখালি অবৈধ অনুপ্রবেশ: প্রকাশ টিকাদারসহ দুইজন গ্রেফতার

11

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

12

আনুষ্ঠানিক ঘোষণা: শুরু হচ্ছে নারী বিপিএল (ডব্লিউবিপিএল)

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

15

সরকার তৃতীয় ভাষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: শিক্ষা প্রতিমন্

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ৩ বছরের সর্বোচ্চ, ‘পরিকল্পনা

19

ভূমি মন্ত্রণালয়ে জিরো টলারেন্স নীতি: কায়সার কামাল দুর্নীতি দ

20