এশিয়া প্রাইম নিউজ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাতৃভাষা দিবসে স্লোগান: গাইবান্ধায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে গাইবান্ধা পৌরপার্ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন— মারুল ইসলাম সাবিন (৬৪) ও শাহিন চকোদার (৪৮)।

মারুল ইসলাম সাবিন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়নের সমেজ উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা (নিষিদ্ধ) বাংলাদেশ আওয়ামী লীগ-এর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অপরদিকে শাহিন চকোদার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা এলাকার রমিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার রাত ১২টা এক মিনিটের পর থেকে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার বিকেল ৩টার দিকে মারুল ইসলাম সাবিন কয়েকজনকে সঙ্গে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে ‘হাসিনা সরকারকে দেশে ফিরিয়ে আনা’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের মধ্য থেকে দুজনকে আটক করে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতাকে গণঅভ্যুত্থানের সময় জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

0/600
ℹ️ মন্তব্য এই ব্রাউজারে (LocalStorage) সেভ হবে — সার্ভার রুট না থাকলে এটা কাজ করবে

সাম্প্রতিক মন্তব্য (0)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইডেন মহিলা কলেজে একুশে উদযাপন

1

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

k

4

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

5

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

পাবনায় ১৮ মাস পর জাতীয় পতাকা উত্তোলনের ২৪ ঘণ্টার মধ্যে অগ্নি

8

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

9

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

Privacy Policy

12

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে তাইজ উদ্দিন হত্যার ৬ আসামি গ্রে

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ৩ বছরের সর্বোচ্চ, ‘পরিকল্পনা

17

ইরানকে সমর্থন চীনের, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে হামলা বন্ধের আহ্

18

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

19

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব দেশের জন্য ১০% বৈশ্বিক শুল্ক: হোয়াইট

20