এশিয়া প্রাইম নিউজ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে ক্যাম্পাসে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী ভাষা আন্দোলনের গুরুত্ব ও বাংলা ভাষার ঐতিহ্য তুলে ধরেন। তিনি বলেন, “ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক বিকাশের অন্যতম ভিত্তি। মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।”

এ সময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. মাহফুজুর রহমান, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. আব্দুল্লাহ আল হুমায়ুন এবং ইংরেজি বিভাগের প্রধান মো. রফিউসসান।

বক্তারা মাতৃভাষা দিবসের তাৎপর্য, বাংলা ভাষার ঐতিহাসিক গুরুত্ব এবং ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আইন বিভাগের প্রভাষক মো. ওমর ফারুক।

অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে স্বাগত বক্তব্য দেন ফার্মেসি বিভাগের প্রধান ড. আবু বিন ইহ্সান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্লেসমেন্ট বিভাগের উপপরিচালক কে. এম. মনিরুল ইসলাম।

মন্তব্য করুন

0/600
ℹ️ মন্তব্য এই ব্রাউজারে (LocalStorage) সেভ হবে — সার্ভার রুট না থাকলে এটা কাজ করবে

সাম্প্রতিক মন্তব্য (0)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

Privacy Policy

3

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইডেন মহিলা কলেজে একুশে উদযাপন

4

বিপিএলে রেকর্ডের দোরগোড়ায় শরীফুল, ফাইনালেই হতে পারে ইতিহাস

5

শেরপুরে সাবেক এমপির এপিএস শরিফুর রহমানকে ঘিরে বিতর্ক

6

সম্ভাবনাময়ী শেরপুরকে উন্নয়নের মহাসড়কে নিতে চান এমপি রাশেদ

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

দিশা পাটানির বাড়িতে গ্যাংস্টার হামলা: লরেন্স বিষ্ণোই চক্রের

9

আজ থেকে অনলাইনে যাত্রা শুরু করলো কৃষক বাড়ি

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

12

বিসিবির সিদ্ধান্ত: মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে ক্রিকেটে সম্পৃক

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

15

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

16

‘রহমত’ নাটক ২০২৬: বৈশাখী টিভিতে প্রতিদিন বিকাল ৬.২০ মিনিটে প

17

ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে তাইজ উদ্দিন হত্যার ৬ আসামি গ্রে

18

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20