এশিয়া প্রাইম নিউজ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন ফারহানার সতর্কবার্তা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, “গতকাল (একুশের প্রথম প্রহর) যেভাবে নেতা-কর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করেছে, তা অন্য আসনেও শুরু হবে। এ বিষয়টিকে (পুষ্পস্তবক অর্পণে বাধা) বিএনপি যদি ইগনোর করতে চায়, তাহলে তাদের জন্য ভালো হবে না। এটা আমার পরিষ্কার বার্তা।”

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির নেতা-কর্মীদের বাধার কারণে শুক্রবার গভীর রাতে সরাইলের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা।

আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমাদের দুর্ভাগ্য যে আমরা সবকিছুতেই রাজনীতি করি। যখন যে সরকার ক্ষমতায় আসে, তারা তাদের মতো করে ইতিহাস রচনা করে। ফলে ইতিহাসে আমরা হয় দেবতা, নয়তো ইবলিশ—এই দুইয়ের মাঝখানে সাধারণ মানুষকে খুঁজে পাই না।”

পাঠ্যবইয়ে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস প্রতিফলিত হয়নি উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, “সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস কোথাও সঠিকভাবে লেখা হয়নি। এটা জাতি হিসেবে দুঃখজনক ও লজ্জাজনক।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার সভাপতিত্বে, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সফিকুল আলম চৌধুরী, আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহান ভূঁইয়া, আশুগঞ্জ উপজেলা এনসিপির মুখ্য সমন্বয়ক আমিনুল ইসলাম, সরকারি হাজি আব্দুল জলিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

0/600
ℹ️ মন্তব্য এই ব্রাউজারে (LocalStorage) সেভ হবে — সার্ভার রুট না থাকলে এটা কাজ করবে

সাম্প্রতিক মন্তব্য (0)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ছে: ইরান দৃঢ় অবস্থান

1

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

2

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর ব্যবসায়ীদের হামলা

3

শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় কার্যক্রম নিষিদ্ধ

4

হাঁসখালি অবৈধ অনুপ্রবেশ: প্রকাশ টিকাদারসহ দুইজন গ্রেফতার

5

এয়ারপ্লেন মোডে চার্জ করলে কি স্মার্টফোন দ্রুত চার্জ হয়? বিশে

6

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

7

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

8

শেরপুরে জমি বিরোধে সংবাদ সম্মেলন, দখলচেষ্টা ও মিথ্যা মামলার

9

সেন্টার ফর টেকনোলজি জার্নালিজমের (সিটিজে) ২০২৬-২৭ কার্যনির্ব

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

বদলে যাওয়া ক্যাম্পাস

12

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

15

পাবনায় ১৮ মাস পর জাতীয় পতাকা উত্তোলনের ২৪ ঘণ্টার মধ্যে অগ্নি

16

জাহানারার অভিযোগে তদন্তের সময় বাড়াল বিসিবি

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

রংপুরে নকল ঘি কারখানায় অভিযান: পাঁচ মণ ভেজাল ঘি জব্দ, মালিক

20