জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক–ম্যানেজার মনজুরুল ইসলাম-এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে।
প্রাথমিকভাবে তদন্ত কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে আজ বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ বা বক্তব্য দিতে অতিরিক্ত সময় চেয়েছেন জাহানারা আলম।
এ কারণে স্বাধীন তদন্ত কমিটির কার্যক্রমের সময়সীমা আরও ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে। এর আগে জাহানারাকে তদন্ত কমিটির কাছে লিখিতভাবে অভিযোগ দাখিল করতে বলা হয়েছিল।
বিসিবি জানিয়েছে, আগামী ২০ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে তারা আশা করছে।
মন্তব্য করুন
সাম্প্রতিক মন্তব্য (0)