এশিয়া প্রাইম নিউজ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

রবীন্দ্রনাথের ‘তুই ফেলে এসেছিস কারে’ গাইলেন সৈকত দাস

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর অমর সৃষ্টির মধ্যে অন্যতম ‘তুই ফেলে এসেছিস কারে’। সময় পেরিয়ে গেলেও গানটির আবেদন আজও অমলিন। নবীন-প্রবীণ বহু শিল্পীর কণ্ঠে নতুন রূপে ধরা দিয়েছে এ গান। এবার সেই তালিকায় যুক্ত হলেন গুণী সংগীতশিল্পী সৈকত দাস

‘তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার’— কথামালায় সাজানো কবিগুরুর এই গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। আজ (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুমন কল্যাণের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

গানটি প্রসঙ্গে সৈকত দাস বলেন, “সুমন কল্যাণ একদিন আমাকে বললেন, দাদা আধুনিক গান তো অনেক করলেন। আপনার কণ্ঠে রবীন্দ্রসংগীতের ঘ্রাণ আছে। এরপরই রবি ঠাকুরের গান করা। করতে গিয়ে আমি রবীন্দ্রসংগীতের প্রেমে পড়ে গেলাম।”

সুমন কল্যাণ বলেন, “সৈকত দা সত্তরের দশক থেকে গান করছেন। ওনার অনেক গান জনপ্রিয় শিল্পীদের গায়ক হয়ে উঠতে অনুপ্রাণিত করেছে। কিন্তু তিনি নিজেকে কখনও সামনে আনেননি, আড়ালেই থেকে গেছেন। এরমধ্যে রবি ঠাকুরের কয়েকটি গান তিনি করেছেন। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।”

সত্তরের দশক থেকে বাংলাদেশ টেলিভিশন-এ নিয়মিত গান করে আসছেন সৈকত দাস। ১৯৮০ সালে সাদাকালো থেকে রঙিন যুগে প্রবেশের সময়ও তিনি ছিলেন সক্রিয়। বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য অনুষ্ঠান ‘শিউলিমালা’, যা উপস্থাপনা করতেন জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর। পাশাপাশি চট্টগ্রাম বেতার-এও গান করেছেন তিনি।

বর্তমানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত গান করছেন সৈকত দাস। ‘তুই ফেলে এসেছিস কারে’ ছাড়াও তার আরও বেশ কয়েকটি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।

মন্তব্য করুন

0/600
ℹ️ মন্তব্য এই ব্রাউজারে (LocalStorage) সেভ হবে — সার্ভার রুট না থাকলে এটা কাজ করবে

সাম্প্রতিক মন্তব্য (0)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

শেরপুরে গরিব- অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

3

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

4

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

7

আনুষ্ঠানিক ঘোষণা: শুরু হচ্ছে নারী বিপিএল (ডব্লিউবিপিএল)

8

হাঁসখালি অবৈধ অনুপ্রবেশ: প্রকাশ টিকাদারসহ দুইজন গ্রেফতার

9

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

10

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ছে: ইরান দৃঢ় অবস্থান

11

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য স

12

ড্যাফোডিল স্মার্ট সিটিতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক

13

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

14

ব্রেন টিউমার অপারেশনের পর বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি

15

শেরপুরে জমি বিরোধে সংবাদ সম্মেলন, দখলচেষ্টা ও মিথ্যা মামলার

16

বদলে যাওয়া ক্যাম্পাস

17

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

18

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20