এশিয়া প্রাইম নিউজ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ অভিনেতা রাশেদ সীমান্তর জন্মদিন

দীর্ঘদিন ধরেই নাটকে অভিনয় করে আসছেন রাশেদ সীমান্ত। বর্তমানে ছোট পর্দায় নিজের একটি শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। দর্শকদের মতে, রাশেদ সীমান্তর নাটক মানেই বিনোদনের পাশাপাশি একটি সামাজিক বার্তা। ফলে দিন দিন এ অভিনেতার জনপ্রিয়তাও বেড়ে চলেছে।

১৯৮৮ সালের ২১ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানের আজাদ মসজিদের কোয়ার্টারে জন্মগ্রহণ করেন তিনি। আজ তার জন্মদিন।

জন্মদিন প্রসঙ্গে রাশেদ সীমান্ত বলেন, “জন্মদিন আমি কখনো বিশেষভাবে পালন করি না। এই দিনটি পরিবারের সঙ্গে কাটাতেই সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। জন্মদিন মানেই আমার কাছে জীবন থেকে আরেকটি বছর কমে যাওয়া এবং মৃত্যুর দিকে আর একটু এগিয়ে যাওয়া। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সুন্দরভাবে আরও একটি বছর অতিক্রম করলাম। যতদিন বেঁচে আছি যেন সুস্থ থাকি এবং মানবকল্যাণে নিজেকে কাজে লাগাতে পারি—এই দোয়া করি। সকলের কাছে আমি এবং আমার পরিবারের জন্য দোয়া চাই।”

২০১৮ সালে ‘যেই লাউ সেই কদু’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন রাশেদ সীমান্ত। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অল্প সময়ের মধ্যেই শতাধিক নাটকে অভিনয় করে দর্শকপ্রশংসা অর্জন করেছেন। আঞ্চলিক অভিনয়ে এক স্বতন্ত্রধারা তৈরি করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয় অভিনেতা হিসেবে।

তার অভিনীত ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’ বাংলাদেশের একমাত্র নাটক, যার শুটিং হয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও মালয়েশিয়ায়। নাটকটি বর্তমানে বৈশাখী টিভি-তে প্রচারিত হচ্ছে। এছাড়া তার অভিনীত আরেক ধারাবাহিক ‘ঘুরিতেছে পাংখা’ প্রচার হচ্ছে আরটিভি-তে।

দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার অর্জনের মাধ্যমে অভিনয়জগতে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছেন রাশেদ সীমান্ত। জন্মদিনে তার ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন প্রিয় অভিনেতাকে।

মন্তব্য করুন

0/600
ℹ️ মন্তব্য এই ব্রাউজারে (LocalStorage) সেভ হবে — সার্ভার রুট না থাকলে এটা কাজ করবে

সাম্প্রতিক মন্তব্য (0)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

1

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

2

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

3

সব মায়ের জন্য ফ্যামিলি কার্ড: প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হো

4

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

5

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

6

হারবাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির মিনিল্যাব চালাতেন শিমুল

7

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

8

রংপুরে নকল ঘি কারখানায় অভিযান: পাঁচ মণ ভেজাল ঘি জব্দ, মালিক

9

ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে তাইজ উদ্দিন হত্যার ৬ আসামি গ্রে

10

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

11

পাবনায় ১৮ মাস পর জাতীয় পতাকা উত্তোলনের ২৪ ঘণ্টার মধ্যে অগ্নি

12

রবীন্দ্রনাথের ‘তুই ফেলে এসেছিস কারে’ গাইলেন সৈকত দাস

13

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

14

শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় কার্যক্রম নিষিদ্ধ

15

ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ৩ বছরের সর্বোচ্চ, ‘পরিকল্পনা

16

হাঁসখালি অবৈধ অনুপ্রবেশ: প্রকাশ টিকাদারসহ দুইজন গ্রেফতার

17

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

18

নালিতাবাড়ীতে প্রাইভেটে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী, থানায়

19

রাজশাহীতে ফেসবুক লাইভে তরুণীর আত্মহত্যা, আবেগঘন পোস্ট ঘিরে চ

20