শেরপুর-১ সদর আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম বলেছেন, জনদুর্ভোগ নিরসনে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
এমপি রাশেদুল ইসলাম বলেন,
শেরপুর পৌর শহরে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হবে।
স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজ করা হবে।
১৪টি ইউনিয়ন ও পৌরসভার সব ভাঙা ও কাঁচা রাস্তার উন্নয়ন করা হবে।
হাট-বাজার ও সড়ক চাঁদাবাজমুক্ত রাখা হবে।
বেকার সমস্যা নিরসনে জনগণকে জনশক্তিতে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।
নাগরিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে।
স্বাস্থ্যখাতের ভঙ্গুর অবস্থা থেকে উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, “ইনশাআল্লাহ, জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ শুরু করেছি।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, জামায়াত নেতা মাওলানা নূরে আলম সিদ্দিকী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সভাপতি **মাসুম**সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত বেসরকারি ফলাফল অনুযায়ী শেরপুর-1 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী হাফেজ মো. রাশেদুল ইসলাম ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পান ৭৮ হাজার ৩৪২ ভোট।
মন্তব্য করুন
সাম্প্রতিক মন্তব্য (0)