অনলাইন ডেস্ক:
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি অপ্রয়োজনীয় ও অকার্যকর বলে মন্তব্য করেছেন আব্বাস আরাঘচি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানে প্রস্তুত এবং একটি সম্ভাব্য চুক্তি এখনও নাগালের মধ্যেই রয়েছে।
মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক MSNBC-কে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই। তার ভাষায়, “কূটনৈতিক সমাধান আমাদের নাগালের মধ্যেই। আমরা সহজেই তা অর্জন করতে পারি।”
তিনি আরও বলেন, উত্তেজনা বাড়ানোর পরিবর্তে সংলাপ ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনা এগিয়ে নেওয়াই হওয়া উচিত সবার লক্ষ্য। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই বক্তব্য কূটনৈতিক উদ্যোগ জোরদারের ইঙ্গিত বহন করছে। এখন দেখার বিষয়, দুই দেশের মধ্যে আলোচনার নতুন কোনো দ্বার উন্মোচিত হয় কি না।
মন্তব্য করুন
সাম্প্রতিক মন্তব্য (0)