এশিয়া প্রাইম নিউজ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভূমি মন্ত্রণালয়ে জিরো টলারেন্স নীতি: কায়সার কামাল দুর্নীতি দমনে দৃঢ়

ময়মনসিংহ প্রতিদিন: ভূমি মন্ত্রণালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং দুর্নীতি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার আগে নেত্রকোনার কলমাকান্দার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এই কথা বলেন। ভূমি মন্ত্রণালয়ের অতীত দুর্নামের প্রসঙ্গে কায়সার কামাল উল্লেখ করেন, “এই মন্ত্রণালয়ের পূর্বে যিনি দায়িত্বে ছিলেন, তিনি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী ‘কুখ্যাতদের মধ্যে বিখ্যাত’ ছিলেন। তাই আমাদের প্রথম প্রচেষ্টা থাকবে এই মন্ত্রণালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার করা।”

দুর্নীতি দমনে সরকারের কঠোর অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “দুর্নীতির ব্যাপারে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি থাকবে। এটি শুধুমাত্র ভূমি মন্ত্রণালয়ের জন্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার প্রথম বৈঠকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কড়া নির্দেশনা দিয়েছেন।”

দেশের জলাশয় ও পুকুর সংরক্ষণে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কথাও জানান কায়সার কামাল। তিনি বলেন, “সরকার ১৮০ দিনের একটি প্রকল্প হাতে নিয়েছে, যার মাধ্যমে অনেক উন্নয়নমূলক কাজের সূচনা করা হবে। সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি কীভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। দেশের হারানো ঐতিহ্যবাহী পুকুর ও জলাশয়, যা বেদখল হয়েছে বা ব্যক্তিস্বার্থে ইজারা দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখে জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমরা একটি জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘আগামীর বাংলাদেশ’ বিনির্মাণের ভিশন আমরা বাস্তবায়ন করতে চাই। মানুষকে প্রমাণ করতে চাই যে, এটি শুধু বিএনপির সরকার নয়, এটি মূলত জনগণের সরকার।” সংবিধান ও রাষ্ট্র সংস্কার বিষয়ে এক প্রশ্নের জবাবে কায়সার কামাল বলেন, “রাষ্ট্র সংস্কারের জন্য ইতোমধ্যে কিছু নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। তবে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্বাচিত পরবর্তী পার্লামেন্টই নির্ধারণ করবে।”

মন্তব্য করুন

0/600
ℹ️ মন্তব্য এই ব্রাউজারে (LocalStorage) সেভ হবে — সার্ভার রুট না থাকলে এটা কাজ করবে

সাম্প্রতিক মন্তব্য (0)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে ১০ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

Privacy Policy

2

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ছে: ইরান দৃঢ় অবস্থান

3

শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন ফারহানার সতর্কবার্তা

4

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

5

ড্যাফোডিল স্মার্ট সিটিতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক

6

ব্ল্যাকস্টোনের ৬০ কোটি ডলার বিনিয়োগ: ভারতের এআই স্টার্টআপ নে

7

ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষ

8

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

9

দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে চালু হলো chandabaaj.com ওয়েবসাইট

10

contact us

11

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

12

জাহানারার অভিযোগে তদন্তের সময় বাড়াল বিসিবি

13

ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ৩ বছরের সর্বোচ্চ, ‘পরিকল্পনা

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

জামালপুরে বগারচর ইউনিয়ন কার্যালয়কে গণশৌচাগার ঘোষণা

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

বিপিএলে রেকর্ডের দোরগোড়ায় শরীফুল, ফাইনালেই হতে পারে ইতিহাস

18

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20