এশিয়া প্রাইম নিউজ
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

আনুষ্ঠানিক ঘোষণা: শুরু হচ্ছে নারী বিপিএল (ডব্লিউবিপিএল)

নারী ক্রিকেটারদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে মেয়েদের জন্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ—ডব্লিউবিপিএল।

এটি হবে বাংলাদেশে নারী ক্রিকেটারদের জন্য প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টি টুর্নামেন্ট। বিসিবি জানিয়েছে, তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে ডব্লিউবিপিএলের ম্যাচগুলো। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে স্থানীয় ক্রিকেটারদের দলে ভেড়াবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

গভর্নিং কাউন্সিলের প্রধান রুবাবা দৌলা

মেয়েদের বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান করা হয়েছে নারী উইংয়ের প্রধান রুবাবা দৌলা-কে। তিনি মনে করেন, এই টুর্নামেন্ট বাংলাদেশের নারী ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রথম আলোকে রুবাবা দৌলা বলেন,

“আমরা তিনটি দল নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করব। মেয়েদের ক্রিকেটে এটা খুব ভালো সুযোগ হবে। দলগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদেরও আনতে পারবে।”

তবে বিদেশি ক্রিকেটার কতজন নেওয়া যাবে কিংবা ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের প্রক্রিয়া কী হবে—এসব এখনো চূড়ান্ত হয়নি। নারী ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে স্পনসর ও মালিক পেতে সমস্যা হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নারী ক্রিকেট উন্নয়নে আগ্রহী মালিকদেরই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন রুবাবা।

অধিনায়ক নিগারের প্রত্যাশা

দেরিতে হলেও নারী বিপিএলের ঘোষণা আসায় খুশি জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা। তিনি বলেন,

“বেশ কয়েক বছর ধরে কথা হচ্ছিল মেয়েদের বিপিএল হবে। গত বছর তো হতে হতে হয়নি। এবার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে শুনে অনেক বেশি ভালো লাগছে।”

আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট দলকে প্রস্তুতিতে বড় সহায়তা করবে বলেও মনে করেন নিগার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে ভূমিকা রাখবে বলে তার বিশ্বাস।

মন্তব্য করুন

0/600
ℹ️ মন্তব্য এই ব্রাউজারে (LocalStorage) সেভ হবে — সার্ভার রুট না থাকলে এটা কাজ করবে

সাম্প্রতিক মন্তব্য (0)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ছে: ইরান দৃঢ় অবস্থান

1

রাজশাহীতে ফেসবুক লাইভে তরুণীর আত্মহত্যা, আবেগঘন পোস্ট ঘিরে চ

2

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

3

সরকার তৃতীয় ভাষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: শিক্ষা প্রতিমন্

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

ইকবাল হাসান মাহমুদ: “ইনকিলাব জিন্দাবাদ বাংলার সঙ্গে সম্পর্কহ

6

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

7

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

8

মাতৃভাষা দিবসে স্লোগান: গাইবান্ধায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফ

9

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

বিপিএলে রেকর্ডের দোরগোড়ায় শরীফুল, ফাইনালেই হতে পারে ইতিহাস

12

ড্যাফোডিল স্মার্ট সিটিতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক

13

বদলে যাওয়া ক্যাম্পাস

14

জাহানারার অভিযোগে তদন্তের সময় বাড়াল বিসিবি

15

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী আন্দোলনের আমিরের উদ্

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ৩ বছরের সর্বোচ্চ, ‘পরিকল্পনা

18

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

19

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এনসিপির সাধারণ সভা: সংগঠন জোরদারে

20